ঢাকাSunday , 31 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নিখোঁজের পর গ্রেপ্তার বিএনপি নেতার রিমান্ড চাইবে পুলিশ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : নিখোঁজের চার মাসেরও বেশি সময় পর পুলিশের হাতে গ্রেপ্তার বিএনপি নেতা ও ব্যবসায়ী সৈয়দ সাদাত আহমেদের রিমান্ড চাইবে পুলিশ। শনিবার রাতে রাজধানীর রামপুরা সেতুর পাশ থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
২০১৫ সালের ৮ জানুয়ারি রাজধানীর রমনা মডেল থানায় দায়ের করা ভাঙচুর ও অগ্নিসংযোগের একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ রবিবার দুপুরে সৈয়দ সাদাত আহমেদকে ঢাকা মহানগর মুখ্য হাকিমের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চাইবে ডিবি।
সাদাত আহমেদ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং চট্টগ্রাম দক্ষিণ বিএনপির সহসভাপতি। তিনি রাউজান থেকে আগামী নির্বাচনে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন বলে এর আগে তার স্বজনেরা জানান।
গত ২২ আগস্ট বিকালে বিমানবন্দর সড়কের বনানী ফ্লাইওভারের নিচে সাদা পোশাকের কয়েকজন এবিএন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সাদাত আহমেদকে নিজ গাড়ি থেকে নামিয়ে একটি মাইক্রোবাসে তুলে নেয়। গাড়িতে সাদাতের ছেলেও ছিল। গাড়িচালক ছেলেকে নিয়ে বাড়ি ফিরে যান। এ ঘটনায় সাদাতের স্ত্রী ক্যান্টনমেন্ট থানায় অপহরণ মামলা করেন। নিখোঁজ হওয়ার চার মাসের বেশি সময় পর শনিবার তাকে গ্রেপ্তার দেখাল ডিবি।
জানতে চাইলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের দক্ষিণের উপকমিশনার মো. শহিদুল্লাহ বলেন, শনিবার রাত সাড়ে নয়টার দিকে রামপুরা সেতুর পাশে একটি ব্যাগসহ সাদাতকে পাওয়া যায়। তার সঙ্গে ল্যাপটপ ও তিনটি মোবাইল ফোনসহ অনেকগুলো ব্যাংকের চেক ছিল। পাশাপাশি কিছু নথিও ছিল।
পুলিশের এই কর্মকর্তা জানান, ২০১৫ সালের ৮ জানুয়ারি রমনা থানায় দায়ের হওয়া গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের একটি মামলায় সন্দেহভাজন হিসেবে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ দুপুরে আদালতে হাজির করে তার ১০ দিনের রিমান্ডের আবেদন করা হবে।