ঢাকাFriday , 29 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এক লাখ রোহিঙ্গার তালিকা যাচ্ছে মিয়ানমারে

Link Copied!

কক্সবাজার প্রতিনিধি : আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রথম ধাপে প্রত্যাবাসনের লক্ষ্যে আজই এক লাখ রোহিঙ্গার তালিকা মিয়ানমারকে হস্তান্তর করবে বাংলাদেশ। শুক্রবার দুপুরে কক্সবাজারের উখিয়ার কুতুপালংয়ে রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ শেষে তিনি এ সব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার সরকার যত দ্রুত সম্ভব রোহিঙ্গাদের নিরাপদে এবং স্ব-সম্মানে নিজ দেশে ফেরত পাঠাবে। সেই লক্ষ্যে জাতিসংঘসহ বিশ্ব সম্প্রদায়ের সহযোগিতায় কাজ করে যাচ্ছে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ। মন্ত্রী বলেন, সময় ও স্রোতের মতো নির্বাচনও কারো জন্য অপেক্ষা করবে না। বিএনপি না আসলেও যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।
এ সময় ১৪ দলের নেতা ও বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, স্থানীয় সংসদ সদস্য আব্দুর রহমান বদি ও আশেক উল্লাহ রফিক, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন।
পরে মন্ত্রী বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে জেলা ছাত্রলীগের ব্যবস্থাপনায় পরিচালিত মেডিক্যাল ক্যাম্প পরিদর্শন এবং বিনামূল্যে ওষুধ বিতরণ করেন।