ঢাকাWednesday , 27 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৬ জানুয়ারি আ.লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সভা

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ইংরেজি নতুন বছরে ক্ষমতাসীন আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা আগামী ৬ জানুয়ারি শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত হবে।
দলের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
এদিকে, সম্পাদকমণ্ডলীর এক সভা আগামী ৮ জানুয়ারি সোমবার বিকেল ৩টায় বাংলাদেশ আওয়ামী লীগের মাননীয় সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
উক্ত সভাগুলোতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন।