ঢাকাMonday , 25 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আয়নায় চেহারা দেখে আওয়ামী লীগকে নিয়ে সঠিক মন্তব্য করুন

Link Copied!

নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান

মাদারীপুর  প্রতিনিধি : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কঠোর সমালোচনা করে নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, এ দেশে পাকিস্তানের মতো জঙ্গি হামলা নেই। নিজের চেহারা আয়নায় দেখে আওয়ামী লীগকে নিয়ে সঠিক মন্তব্য করুন। দেশ পাকিস্তানী কায়দায় চলছে- খালেদা জিয়ার এমন বক্তব্যের প্রেক্ষিতে মন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বাংলা ভাইকে সৃষ্টি করেছিল বিএনপি-জামায়াত। তারা বাংলা ভাইকে দিয়ে সব জঙ্গি কর্মকাণ্ড পরিচালনা করেছিল। আর আওয়ামী লীগ সেই জঙ্গিবাদকে নির্মূল করার লক্ষ্য নিয়ে রাজনীতি করছে। সোমবার সকালে মাদারীপুরের রাজৈর উপজেলার আমগ্রাম ইউনিয়ন পরিষদের উদ্যোগে দুস্থদের মধ্যে সেলাই মেশিন ও কৃষি উপকরণ বিতরণ শেষে তিনি এসব কথা বলেন।

এসময় মন্ত্রী আরো বলেন, পাকিস্তানীদের সঙ্গে সম্পর্ক রেখে আওয়ামী লীগ কখনওই রাজনীতি করে না। পাকিস্তানীদের সঙ্গে সম্পর্ক রেখে রাজনীতি করে বিএনপি-জামায়াত। বিএনপি ক্ষমতায় থাকলে দেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করতে চায়। আর আওয়ামী লীগ যখন জঙ্গিদের প্রতিহত করে, তখন বিএনপি নেতারা বলে জঙ্গিদের কেন গ্রেপ্তার না করে হত্যা করা হলো। এতেই প্রমাণ হয়, জঙ্গিদের বাঁচিয়ে রাখতে চান খালেদা জিয়া। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আজাহারুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) সুমন কুমার দেব, রাজৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান খান, আমগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান পল্লবী ইয়াসমিন প্রমুখ।