ঢাকাSunday , 24 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এরশাদের শেষ কথা শোনার সময় এখনও হয়নি : কাদের

Link Copied!

কুমিল্লার পদুয়ার বাজারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রেল ওভারপাসের কাজ পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

কুমিল্লা প্রতিনিধি : একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এরশাদের মুখ থেকে শেষ কথা শোনার সময় এখনও হয়নি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার দুপুরে কুমিল্লার পদুয়ার বাজারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রেল ওভারপাসের কাজ পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, আন্দোলনে ব্যর্থ হয়ে ছোট-খাটো সংঘাত দেখিয়ে বিএনপি কর্মীদের দেখানোর চেষ্টা করছে যে তারা অ্যাকশনে আছে। তারা সড়কে এসে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে, পেট্রোল বোমা ছুড়ে পুলিশকে উস্কানি দেয়, সংঘাতে জড়াতে বাধ্য করে। আসলে তারা আন্দোলনে ব্যর্থ।
পরিদর্শনকালে কুমিল্লা সড়ক ও জনপথ বিভাগ এবং হাইওয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।