ঢাকাSaturday , 23 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘বিএনপিতে কোনো মতানৈক্য নেই’

Link Copied!

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ঠাকুরগাঁও প্রতিনিধি : ‘বিএনপি নেতাদের মধ্যে অন্তঃকন্দোল রয়েছে’ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন মন্তব্যের প্রেক্ষিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বিএনপিতে কোনো মতানৈক্য নেই। দল ইউনাইটেড। খালেদা জিয়া তাদের দলের চেয়ারপারসন আর তারেক রহমান সিনিয়র ভাইস চেয়ারম্যান। তাদের নেতৃত্বেই দল চলছে।’
শনিবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপির বর্ধিত সভা শেষে সংবাদিকদের তিনি এসব কথা বলেন।
ফখরুল বলেন, রংপুর নির্বাচনে বিএনপির ভোট বেড়েছে আর আওয়ামী লীগের ভরাডুবি হয়েছে। জনগণ আওয়ামী লীগ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন- বিএনপির সভাপতি তৈমুর রহমান, সদর উপজেলা সভাপতি আনোয়ার হোসেন লাল, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ।