ঢাকাSaturday , 23 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘খালেদার অবৈধ সম্পদের পেছনে নিশ্চই যথেষ্ট তথ্য আছে’

Link Copied!

বঙ্গবন্ধুর ম্যুরাল উন্মোচন করেন অর্থমন্ত্রী

সিলেট প্রতিনিধি : সৌদিতে খালেদা জিয়ার অবৈধ সম্পদ প্রসঙ্গে প্রধানমন্ত্রীর অভিযোগের পেছনে নিশ্চই যথেষ্ট তথ্য আছে এবং তা প্রমাণ করা যাবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
শনিবার সকালে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উন্মোচন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন অর্থমন্ত্রী।
শেখ হাসিনাকে খালেদা জিয়ার উকিল নোটিশের বিষয়ে অর্থমন্ত্রী বলেন, এটি উকিলরাই দেখবেন, আইনগতভাবে তারাই এর জবাব দেবেন।
বঙ্গবন্ধুর ম্যুরাল উন্মোচন অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, এখন ডিসেম্বর মাস। আমরা একটি উপযুক্ত সময়ে বঙ্গবন্ধুর ম্যুরাল উন্মোচন করেছি। এসময় তিনি ইউনিভার্সিটি কর্তৃপক্ষ, ছাত্রলীগ ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. গোলাম শাহী আলমসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা।