ঢাকাFriday , 22 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জেরুজালেম ইসরায়েলের রাজধানী হতে পারে না

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ফিলিস্তিন শহর জেরুজালেম কখনো ইসরায়েলের রাজধানী হতে পারে না। জেরুজালেম হবে স্বাধীন ফিলিস্তিনের রাজধানী।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণা ও মার্কিন দূতাবাস স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া আয়োজিত মানববন্ধন থেকে বক্তারা এ কথা বলেন।
বক্তারা বলেন, ডোনাল্ড ট্রাম্প ইসলায়েলের পক্ষে অবস্থান নিয়ে ফিলিস্তিন জনগণ এবং বিশ্বের শান্তিকামী মানুষের বিপক্ষে অবস্থান নিয়েছে। মুসলিম দেশসমূহকে এ সিদ্ধান্ত প্রত্যাহারে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান বক্তারা।
সংগঠনের সভাপতি মুহাম্মাদ আব্দুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সহ-সভাপতি মো. নজরুল ইসলাম, মো. আব্দুল হালিম, মোস্তফা আল মুজাহিদ, আশিকুর রহমান মানিক প্রমুখ।