ঢাকাThursday , 21 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রসিকে পরাজয় নিশ্চিত জেনে অপপ্রচার চালাচ্ছে বিএনপি

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রংপুর সিটি করপোরেশন নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে বিএনপি অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
জাহাঙ্গীর কবির নানক বলেন, সকাল থেকে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে রংপুর সিটিতে ভোট চলছে। এ পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কিন্তু বিএনপি চিরাচরিত অভ্যাস অনুযায়ী নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য কথা বলে যাচ্ছে।
বিএনপি নেতা রুহুল কবির রিজভীর বক্তব্যের সমালোচনা করে জাহাঙ্গীর কবির নানক বলেন, আমার মনে হয়, রংপুরে তারা কোনো প্রতিদ্বন্দ্বিতাতেই থাকবে না। নিশ্চিত ভরাডুবি জেনেই বিএনপি অপপ্রচার করে যাচ্ছে।
রসিক নির্বাচনে ভোটকেন্দ্র থেকে বিএনপি প্রার্থীর এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে, রুহুল কবির রিজভীর এমন অভিযোগের জবাবে জাহাঙ্গীর কবির নানক বলেন, আমরা মনিটরিং করছি। এমনকি কোনো মিডিয়াতেও এমন খবর নেই। আল্লাহই জানে, এরা এসব খবর কোথায় পায়?
রংপুরে সিটি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আবারও জয়ী হবেন বলে আশা প্রকাশ করেন জাহাঙ্গীর কবির নানক।
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, কার্যনির্বাহী সদস্য এস এম কামাল হোসেন, এ বি এম রিয়াজুল কবির কাওছার প্রমুখ উপস্থিত ছিলেন।