ঢাকাTuesday , 19 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গোলাম মোস্তফার প্রতি প্রধানমন্ত্রীর শেষ শ্রদ্ধা

Link Copied!

নিউজ ডেস্ক : জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় গাইবান্ধা-১ আসনের প্রয়াত সংসদ সদস্য গোলাম মোস্তফা আহমেদের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার প্রধানমন্ত্রী গোলাম মোস্তফা আহমেদের কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন এবং তার রুহের মাগফেরাত কামনা করে দোয়া করেন। এরপর প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি হিসেবে তার কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন।
প্রধানমন্ত্রী এ সময় প্রয়াত গোলাম মোস্তফা আহমেদের সহধর্মিনী, পুত্রসহ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রতি সমবেদনা জানান।
গত ১৮ নভেম্বর গোলাম মোস্তফা আহমেদ এক সড়ক দুর্ঘটনায় আহত হলে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার সকালে তিনি মৃত্যুবরণ করেন।