ঢাকাSunday , 17 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সন্ত্রাসী দলকে ভোট দেবে না জনগণ

Link Copied!

মাদারীপুর প্রতিনিধি : নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সন্ত্রাসীদের দলকে ভোট দেবে না জনগণ। তারা ক্ষমতায় এলে দেশটাকে লুটপাট করে ধ্বংস করে দেবে। রবিবার সকাল ১০টায় মাদারীপুরে অফিসার্স ক্লাবের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
নৌমন্ত্রী বলেন, একাদশ জাতীয় নির্বাচনের জন্য আওয়ামী লীগ সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন হবে। শেখ হাসিনার উন্নয়ন দেখে জনগণ আবারো নৌকায় ভোট দেবে।
তিনি আরো বলেন, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদকে যারা লালন করে, যারা এই সন্ত্রাসী কর্মকাণ্ড করে মানুষ হত্যা করে। তাদের বাংলার জনগণ কখনোই ভোট দেবে না। দেশের জনগণ জানে, এই সন্ত্রাসী দল ক্ষমতায় এলে তারা দেশটাকে লুটপাট করে ধ্বংস করে দেবে। এজন্য তাদের ভোট দেবে না জনগণ। ২০৪১ সালের মধ্যে শেখ হাসিনার সরকারের হাত ধরে এই দেশ হবে উন্নত বাংলাদেশ। এজন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
শাজাহান খান বলেন, আগামী নির্বাচনে প্রার্থীর যোগ্যতা, ব্যক্তিগত জনপ্রিয়তা, রাজনৈতিক অভিজ্ঞতা, দলের প্রতি আনুগত্য, জনগণের সঙ্গে সম্পৃক্ততার ভিত্তিতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সেসকল প্রার্থীকে মনোনয়ন দেবেন।
এ সময় আরো ছিলেন- মাদারীপুর জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ওবায়দুর রহমান কালু খান, জেলা মহিলা সংস্থার সভাপতি ফরিদা হাসান পল্লবী প্রমুখ।