ঢাকাSaturday , 16 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

স্মৃতিসৌধে খালেদার শ্রদ্ধা নিবেদন

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি চেয়ারপরসন খালেদা জিয়া।
শনিবার বেলা ১১ টা ১০ মিনিটে জাতীয় স্মৃতিসৌধে গিয়ে শহীদদের প্রতি তিনি এ শ্রদ্ধা জানান।
এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, লে. জে. (অব.) মাহবুবুর রহমান, ভাইস চেয়ারম্যান আমান উল্লাহ আমানসহ দলের সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
পরে যুবদল, ছাত্রদল, মহিলাদল, স্বেচ্ছাসেবক দল, জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্মসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করা হয়। স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে খালেদা জিয়া জিয়াউর রহমানের মাজারের উদ্দেশে রওয়ানা দেন।
সাভার স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে বীর শহীদদের স্মৃতির প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরের উদ্দেশ্যে রওনা দেন বিএনপি প্রধান। সেখানে বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিকে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন তিনি।