ঢাকাFriday , 15 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মহিউদ্দীন চৌধুরীর মৃত্যুতে মু‌ক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর শোক

Link Copied!

গাজীপুর প্রতিনিধি : চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি ও প্রাক্তন মেয়র এবিএম মহিউদ্দীন চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মু‌ক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজা‌ম্মেল হক।
শুক্রবার এক শোক বার্তায় ‌তি‌নি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। মু‌ক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই শোক জানানো হয়।
তি‌নি বলেন, তার মৃত্যুতে চট্টগ্রামবাসী তথা বাংলা‌দেশ বঙ্গবন্ধুর আদর্শের একজন এক‌নিষ্ট সৈ‌নি‌ককে হারা‌লো। বংলা‌দে‌শের রাজনী‌তির ইতিহা‌সে এবিএম মহিউদ্দীন চৌধুরীর নাম স্বর্ণাক্ষ‌রে লিখা থাক‌বে।
শুক্রবার ভোরে চট্টগ্রাম নগরীর এক হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি অনেক দিন ধরে হৃদরোগ, কিডনি জটিলতাসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।