
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতাধীন সমন্বিত কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরপত্তা প্রকল্পের কর্মকর্তা প্রশিক্ষণের আয়োজন করা হয়
নিজস্ব প্রতিবেদক : কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই)’র সমন্বিত কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা প্রকল্পের উদ্যোগে কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর খামারবাড়িস্থ ডিএই’র প্রধান কার্যালয়ে এসসিডিপি (দ্বিতীয় শস্য বহুমুখীকরণ প্রকল্প)’র সম্মেলন কক্ষে গত ৩ ও ৪ ডিসেম্বর অনুষ্ঠিত প্রশিক্ষণে ৩০ জন উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরেজমিন উইংয়ের পরিচালক মো. আব্দুল হান্নান। বিশেষ অতিথি ছিলেন সমন্বিত কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরপত্তা প্রকল্পের প্রকল্প পরিচালক মহাম্মদ মাইদুর রহমান।
প্রশিক্ষণে নিরাপদ খাদ্যের প্রয়োজনীয়তাসহ এর উৎপাদন, বিপণন, ভ্যালু চেইন ম্যানেজমেন্ট সিস্টেমসহ বিভিন্ন বিষয়ে কর্মকর্তাদের ধারণা দেয়া হয়। পরবর্তীতে তারা মাঠ পর্যায়ে এসব বিষয়ে কৃষকদের মধ্যে সচেতনতা সৃষ্টিতে প্রয়োগ করবেন; যা দেশে নিরাপদ ফসলের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতে সহায়তা করবে।

