ঢাকাThursday , 14 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শরীয়তপুরে ইউনিয়ন প্রকল্পের বাস্তবায়িত প্রদর্শনীর অগ্রগতি পর্যালোচনা সভা

Link Copied!

মৎস্য অধিদপ্তরের ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ (২য় পর্যায়) প্রকল্পের আওতায় শরীয়তপুরে বাস্তবায়িত প্রদর্শনীর অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়

নিজস্ব প্রতিনিধি : শরীয়তপুর জেলায় মৎস্য অধিদপ্তরের ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ (২য় পর্যায়) প্রকল্পের আওতাধীন বাস্তবায়িত প্রদর্শনীর অগ্রগতি পর্যালোচনা সভা সম্প্রতি জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
জেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রকল্পের ঢাকা বিভাগের উপ-প্রকল্প পরিচালক অজিত কুমার রায়।
অনুষ্ঠানে ইউনিয়ন প্রকল্পের আওতাধীন জেলায় চলমান কমন বেনিফিশিয়ারি গ্রুপ (সিবিজি) এবং প্রদর্শনীসমূহের অগ্রগতি পর্যালোচনা এবং প্রকল্পের লক্ষ্য বাস্তবায়নে স্থানীয় বাধাসমূহ অপসারণের কার্যপদ্ধতি নিয়ে আলোচনা করা হয়।
সভায় আরো উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (শরিয়তপুর সদর) সন্দীপন মজুমদার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (ভেদরগঞ্জ) সুজিত কুমার মুন্সী, উপজেলা মৎস্য কর্মকর্তা (জাজিরা) উজ্জল কুমার রায়, নড়িয়া ও ডামুড্যার সহকারি মৎস্য কর্মকর্তা, প্রকল্পের সুফলভোগী, স্থানীয় মৎস্য সম্প্রসারণ প্রতিনিধি, ক্ষেত্র সহকারিসহ সংশ্লিষ্ট আরো অনেকে উপস্থিত ছিলেন।