ঢাকাThursday , 14 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গণতন্ত্রের মূল চেতনা আমরা হারিয়ে ফেলেছি

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বাধীনতার ৪৬ বছরে বাংলাদেশ অনেক দূর এগিয়ে গেলেও গণতন্ত্রের মূল চেতনা আমরা হারিয়ে ফেলেছি।
বৃহস্পতিবার সকালে মিরপুর বুদ্ধিজীবী সৌধে শ্রদ্ধা জানানোর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশ অনেক দূর এগিয়েছে। অর্থনৈতিকভাবে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনক যে মূল চেতনা ছিল গণতন্ত্রের- সেই মূল চেতনা আমরা হারিয়ে ফেলেছি।
তিনি বলেন, গণতন্ত্রের জন্য বাংলাদেশের মানুষ রক্ত দিয়েছে, এখনো রক্ত দিয়ে যাচ্ছে। আমরা গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সংগ্রাম করছি।
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, আব্দুস সালাম, হাবিবুর রহমান হাবিব, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, ডা. এ জেড এম জাহিদ হোসেন, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন প্রমুখ উপস্থিত ছিলেন।