ঢাকাMonday , 11 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নানকের শ্বশুরের মৃত্যুতে এলজিআরডি মন্ত্রীর শোক

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানকের শ্বশুর সৈয়দ আতাহার উদ্দিনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। সোমবার এক শোক বার্তায় মন্ত্রী শোক প্রকাশ করেন।
শোক বার্তায় মন্ত্রী বলেন, সৈয়দ আতাহার উদ্দিনের মৃত্যুতে বরিশালবাসী একজন সৎ, নিঃস্বার্থ ও দেশপ্রেমিক সমাজসেবীকে হারালো। তিনি মরহুমের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
উল্লেখ্য, সৈয়দ আতাহার উদ্দিন গতকাল রাতে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৯৫ বছর। তিনি দুই ছেলে, দুই মেয়ে ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।