ঢাকাSunday , 10 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রংপুর সিটি‘র ভোটে জেতার আশা এরশাদের

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রংপুর সিটি করপোরেশন নির্বাচনে বিপুল ভোটে জয়ের আশা করছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। আর সেখানে ‘বিপুল ভোটে’ জয়ী হওয়ার পরই আগামী জাতীয় নির্বাচনের জন্য দলের তৎপরতা শুরুর কথা জানিয়েছেন তিনি।
রবিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে জাতীয় পার্টির নেতৃত্বে ‘সম্মিলিত জাতীয় জোট’ এর এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন এরশাদ। জেরুজালেমকে ইসরায়েলের রাজধানীর হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বীকৃতির নিন্দা জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এরশাদ বলেন, ‘বর্তমানে আমাদের যে জনপ্রিয়তা ও যে অবস্থা তাতে রংপুরের নির্বাচনে আমরা জিতব এবং বিপুল ভোটে জিতব।’ ‘রংপুরের নির্বাচনে জয়ী হওয়ার পর আমাদের কার্যক্রম শুরু হবে। তোমরা দেখবে জাতীয় পার্টির জনপ্রিয়তা কত!’
আগামী ২১ ডিসেম্বরের ভোটকে সামনে রেখে এরশাদের নিজ এলাকা রংপুর সিটি করপোরেশনে এখন চলছে ভোটের জোর প্রচার। এখানে ক্ষমতাসীন আওয়ামী লীগ গত নির্বাচনে জয়ী সরফুদ্দীন আহমেদ ঝন্টুকে, জাতীয় পার্টি গোলাম মোস্তফাকে এবং বিএনপি কাওসার জামান বাবলাকে প্রার্থী করেছে।
নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন না পেয়ে এরশাদের ভাতিজা আসিফ শাহরিয়ার মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে। দলের সিদ্ধান্ত না মানায় গত ৮ ডিসেম্বর তাকে বহিষ্কার করেছ জাতীয় পার্টি।  এ বিষয়ে এরশাদ বলেন, ‘আমার কাছে আমার দল বড়। এখানে আমার আপন ভাই, ভাতিজা বা অন্য যে কেউ শৃঙ্খলা ভঙ্গ করলে তাকেও দল থেকে বহিষ্কার করা হবে।’
সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বে নতুন জোট যুক্তফ্রন্ট এর আত্মপ্রকাশকে কীভাবে দেখছেন-এমন প্রশ্নে এরশাদ বলেন, ‘একশটা জোট হতে পারে তো আমার কী? আমরা আমাদের নিজেদের জায়গায় আছি।’