ঢাকাSaturday , 9 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সময় মতো আন্দোলনে যাবে বিএনপি

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : আগামী নির্বাচনকে সামনে রেখে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠায় বিএনপি সময় মতো আন্দোলনে যাবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আমলগীর। শনিবার জাতীয় প্রসক্লাবে আলোচনা সভায় তিনি একথা জানান।
বিএনপির মহাসচিব বলেন, আগামী নির্বাচন ২০১৪ সালের ৫ জানুয়ারির মতো হতে দেওয়া হবে না। দেশের জনগণকে নিয়ে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠায় ঠিক সময়ে আন্দোলনের ডাক দেওয়া হবে। সেই আন্দোলনের মাধ্যমে সরকার পতন করা হবে।
তিনি বলেন, ক্ষমতাসীন দল জনগণকে বোকা বানিয়ে আগামী নির্বাচনে আবার ক্ষমতায় আসতে চায়। সরকারের বিরুদ্ধে যারা কথা বলছে, তাদের মামলা দিয়ে দমন করার নতুন কৌশল নিয়েছে। বাংলার জনগণ তাদের স্বপ্ন বাস্তবায়ন হতে দেবে না।
তিনি বলেন, আগামী নির্বাচনে বিএনপি যাতে নির্বাচনে অংশ নিতে না পারে সে জন্য বিএনপির নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হচ্ছে। এমনকি খুন-গুম করা হচ্ছে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম।