ঢাকাFriday , 12 December 2014
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শনিবার নারায়ণগঞ্জে খালেদার জনসভা

Link Copied!

khaleda-
নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জে ২০ দলীয় জোটের জনসভায় যোগ দেবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শনিবার দুপুর ১টায় নারায়ণগঞ্জের কাঁচপুর বালুর মাঠে এ সমাবেশ শুরু হবে।
চেয়ারপারসনের প্রেস উইং সূত্রে জানা গেছে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কাঁচপুরের সমাবেশে যোগ দেয়ার জন্য বেলা আড়াইটায় গুলশানের নিজ বাসভবন থেকে রওনা করবেন।
নয়াপল্টন, সায়েদাবাদ, যাত্রাবাড়ী, সাইনবোর্ড হয়ে চেয়ারপারসনের গাড়িবহর সরাসরি কাঁচপুর বালুর মাঠে পৌঁছবে। বিকেল ৪টায় সমাবেশে চেয়ারপারসনের বক্তব্য রাখার কথা রয়েছে।
ইতোমধ্যে সমাবেশের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন সমাবেশের দায়িত্বে থাকা জেলা সভাপতি অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার।
সমাবেশের সার্বিক দায়িত্ব পালনের দায়িত্বে রয়েছেন দলের যুগ্ম-মহাসচিব আমান উল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন,  জেলা সভাপতি অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার ও সেক্রেটারি কাজী মনির প্রমুখ।