ঢাকাFriday , 8 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সামাজিক অধিকার নিশ্চিত করতে কাজ করছে সরকার

Link Copied!

ফরিদপুর প্রতিনিধি : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার মানুষের সামাজিক অধিকার নিশ্চিত করতে কাজ করছে। এই সরকারের সময়ে কেউ না খেয়ে মরবে না।
শুক্রবার সকালে জেলা শহরের কবি জসিম উদ্দীন হলে অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ সব কথা বলেন। এ সময় তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন। তিনি ফরিদপুরের উন্নয়ন চিত্র তুলে ধরে আগামী মেয়াদে ক্ষমতায় আসলে জেলায় বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রত্যয় ব্যক্ত করেন।
ফরিদপুর জেলা প্রশাসন, জেলা পরিষদ ও সদর উপজেলা পরিষদের আয়োজনে ১৭৪ জন শিক্ষার্থী, ৭২টি ধর্মীয় প্রতিষ্ঠান ও চারটি সাংস্কৃতিক প্রতিষ্ঠানে অনুদান বিতরণ করা হয়। এ ছাড়া অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুইশ’ পরিবারের মধ্যে ঢেউটিন প্রদান করা হয়।
ফরিদপুরের জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক মো. লোকমান হোসেন মৃধা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর ও পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) জামাল পাশা বক্তব্য রাখেন।