ঢাকাThursday , 7 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কৃষি সম্প্রসারণ অধিদফতরের নিয়োগ পরীক্ষা স্থগিত

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদফতরের ৮ এবং ৯ ডিসেম্বরের নিয়োগ পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। কেন পরীক্ষা স্থগিত করা হলো এ ব্যাপারে কোন কারণ জানা যায়নি।
তবে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অনিবার্য কারণবশত কৃষি সম্প্রসারণ অধিদফতরের আগামী ০৮/১২/২০১৭ তারিখের প্লাম্বিং মিস্ত্রি, স্প্রেয়ার মেকানিক, অফিস সহায়ক, নিরাপত্তা প্রহরী/অফিস গার্ড, ফার্মওলেবার, বাবুর্চি (কুক) ও ০৯/১২/২০১৭ তারিখের ক্যাশিয়ার ও ড্রাইভার পদে নিয়োগের জন্য লিখিত পরীক্ষা স্থগিত করা হলো।
কৃষি সম্প্রসারণ অধিদফতরের একটি সূত্র জানায়, উল্লেখিত পোস্টে চাকরি সংক্রান্ত বিষয়ে হাইকোর্টে রিট হওয়ায় কর্তৃপক্ষ নিয়োগ পরীক্ষা স্থগিত করেছে।