ঢাকাWednesday , 6 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আগাম নির্বাচনের পরিকল্পনা নেই

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : আগাম জাতীয় সংসদ নির্বাচনে সরকারের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার দুপুরে সচিবালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘আগাম নির্বাচনের কোনো সম্ভাবনা নেই, সরকারের পরিকল্পনাও নেই। আমি বলেছি, এক মাস, তিন মাস, ছয় মাস যখনই হোক আমরা প্রস্তুত আছি। সব সময়ই আমরা জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত আছি। আমাদের প্রস্তুতি অনেক আগেই শুরু করেছি। জেলা, বিভাগ পর্যায়ে প্রার্থী বাছাই গুছিয়ে নিয়েছি। আমরা চাই বিজয়ের মাস ডিসেম্বরেই নির্বাচন হোক, কিন্তু মূল সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন।’