ঢাকাTuesday , 5 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রোহিঙ্গারা মাদকে জড়ালে পরিস্থিতি ভয়াবহ হবে

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, রোহিঙ্গারা অস্ত্র-মাদকের সঙ্গে জড়িয়ে পড়লে দেশে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে মাদকবিরোধী সংগঠন মানস আয়োজিত ‘রোহিঙ্গা সমস্যা ও মাদকাসক্তি : বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বাংলাদেশে রোহিঙ্গারা যতদিন অবস্থান করবে, ততদিন তাদের সাম্প্রদায়িকতাসহ সব ধরনের অপরাধ থেকে বিরত রাখতে হবে। তারা যদি অস্ত্র ও মাদকের সঙ্গে জড়িয়ে পরে তাহলে দেশে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে। যার কুফল আমাদের বহন করতে হবে।
তিনি বলেন, রোহিঙ্গাদের নিরাপত্তার জন্য তাদেরকে অস্থায়ীভাবে নোয়াখালীর ভাষাণচরে স্থানান্তর করা হবে। অনেকে এটি নিয়েও বির্তক তুলছেন। রোহিঙ্গাদের নিরাপদ স্থানে রাখতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
হাসানুল হক ইনু বলেন, বাংলাদেশ থেকে মাদক নিরাময় করতে হলে এটিকে জাতীয় সমস্যা হিসেবে ঘোষণা করা প্রয়োজন। প্রাধানমন্ত্রীর সমন্বয়ে একটি জাতীয় ট্রাস্কর্ফোস গঠন করতে হবে। দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকবিরোধী কমিটি গঠন করে এর কুফল সম্পর্কে প্রচারণা চালালে মাদক নিরাময় সম্ভব হবে।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন মানসের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ড. অরূপ রতন চৌধুরী।