ঢাকাSunday , 3 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রতিবন্ধীরাও এই সমাজের নাগরিক: অর্থমন্ত্রী

Link Copied!

নিউজ ডেস্ক : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতঅর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, ‘প্রতিবন্ধীরাও এই সমাজের নাগরিক। তারা প্রতিবন্ধী হয়েছে এজন্য তারা নিজেরা দায়ী নয়। তাদের দেখাশোনা করা আমাদের দায়িত্ব।’
আজ রবিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২৬ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ১৯ তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে সমাজকল্যাণ মন্ত্রণালয় আয়োজিত এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অর্থমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, ‘দেশে প্রতিবন্ধীর সংখ্যা প্রায় ১৬ লাখ (১৫ লাখ ৪০ হাজার) যা মোট জনসংখ্যার ১ শতাংশ। এদের সবাইকে আমাদের দেখে রাখতে হবে। আমরা যেন আমাদের ব্যবহারে প্রতিবন্ধীদের প্রতি অবহেলা না দেখাই। এই অবহেলা থেকে তাদের রক্ষা করি। এই কাজটি মানুষ হিসেবে অনেক বড় কাজ হবে।’
তিনি আরও বলেন, ‘কোনও প্রতিবন্ধী যেন কখনোই না ভাবে যে আমি অবহেলিত, সমাজ আমাকে পছন্দ করে না। এই চেষ্টাটাই আমাদের জন্য সবচেয়ে বড় চেষ্টা হবে।’
অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেন, ‘বিশ্বের বহু বড় বড় মানুষ আছেন যারা শারীরিকভাবে প্রতিবন্ধী ছিলেন। এদের মধ্যে হোমার ছিলেন জন্মান্ধ, বিটোফেন ছিলেন শ্রবণ প্রতিবন্ধী, বিজ্ঞানী স্টিফেন হকিং শারীরিক প্রতিবন্ধী হয়েও মহাকাশের তত্ত্ব আবিষ্কার করেছেন।’
তিনি বলেন, ‘প্রতিবন্ধীদের মানুষের মতো মানুষ করার জন্য বর্তমান সরকার কাজ করছে। বর্তমান সরকারের নেতৃত্বে দেশে কোনও প্রতিবন্ধী আর বোঝা হয়ে থাকবে না, তারা নিজেদের দায়িত্ব নিজেরা বহন করে দেশের উন্নয়নে কাজ করবে।’
অনুষ্ঠানে প্রতিবন্ধী হয়েও সমাজে বিশেষ অবদান রাখায় ৯ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কৃত করেছে সমাজকল্যাণ মন্ত্রণালয়। অর্থমন্ত্রী এসব পুরস্কার তাদের প্রত্যেকের হাতে তুলে দেন। এছাড়া অর্থমন্ত্রী চারজন মুক্তিযোদ্ধাকে স্মার্ট হুইল চেয়ার, ৫ জন ব্যক্তিকে ট্রাইসাইকেল ও একজন শ্রবণ প্রতিবন্ধীকে শ্রবণ যন্ত্র উপহার দেন।
অনুষ্ঠান শেষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মিরপুর ১৪ নম্বরে অনুষ্ঠিত প্রতিবন্ধিতা উন্নয়ন মেলার উদ্বোধন করেন অর্থমন্ত্রী।
অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ এর সভাপতিত্বে আরও বক্তব্য রেখেছেন সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. মো. মোজাম্মেল হোসেন, জাতীয় প্রতিবন্ধী ফোরামের মহাসচিব ড. সেলিমা আক্তার, সরকারি প্রতিবন্ধী বিদ্যালয়ের ছাত্রী তাহামিনা আক্তার তনু এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব জিল্লার রহমান।