ঢাকাSunday , 3 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচন সরকারের নয়, ইসির অধীনে হয়

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, সরকারের অধীনে কোনো নির্বাচন হয় না। নির্বাচন হবে নির্বাচন কমিশনের (ইসি) অধীনে।
রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে তিনি এ কথা বলেন। ‘জিয়া পরিবার কর্তৃক সৌদি আরবসহ পৃথিবীর বিভিন্ন দেশে অবৈধভাবে পাচার হওয়া অর্থ উদ্ধার ও দ্রুত বিচারের দাবিতে’ এ মানববন্ধনের আয়োজন করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট।
সম্প্রতি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যরিস্টার মওদুদ আহমদের দেওয়া এক বক্তব্যের জেরে হাছান মাহমুদ বলেন, মৃত তত্ত্বাবধায়ক সরকার আর কখনোই ফিরে আসবে না। আপনি অনেক বড় আইনজীবী। অনেক ভালো করেই জানেন, সরকারের অধীনে কোনো নির্বাচন হয় না। নির্বাচন হবে ইসির অধীনে। নির্বাচনে আসুন। একটি প্রতিযোগিতামূলক নির্বাচন হবে।
আয়োজক সংগঠনের সহ-সভাপতি আসরারুল হাসান আসুলের সভাপতিত্বে মানববন্ধনে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, জোটের সাধারণ সম্পাদক নাট্যব্যক্তিত্ব ফাল্গুনী হামিদ প্রমুখ।