ঢাকাThursday , 30 November 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হরতালে পল্টন এলাকায় যান চলাচল বিঘ্নিত

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে হরতাল চলছে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) ও গণতান্ত্রিক বাম মোর্চার ডাকে দুপুর ২টা পর্যন্ত হরতাল চলবে।
সকাল থেকে পল্টন, জাতীয় প্রেসক্লাব, মৎস ভবন এলাকা ঘুরে দেখা যায়, বাম দলগুলো মিছিল মিটিংয়ের মধ্য দিয়ে হরতাল পালন করছে। এদিকে শাহবাগ মোড়ে হরতাল সমর্থকদের অবস্থানের কারণে কিছুটা বিঘ্নিত হচ্ছে যান চলাচল। থেমে থেমে চলছে এ এলাকার যানবাহন।
সকাল ৬টার দিকে সিপিবি কার্যালয় থেকে মিছিল বের করলে পুলিশ ১১ জনকে আটক করেছে বলে জানান হরতাল সসমর্থকরা। পরে তাদের ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান বাসদের কেন্দ্রীয় সদস্য রাজেকুজ্জামান রতন।
প্রেসক্লাবে দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তা বলেন, হরতালের সমর্থনে তারা মিছিল করছে, সমাবেশ করছে। সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে আমরা কাজ করছি। সকালে সড়ক অবরোধের সময় কয়েকজনকে আটক করা হয়। পরে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। এই হরতালের প্রতি সমর্থন জানিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।
হরতালের সমর্থনে আজ সকাল থেকে শাহবাগ, পল্টন, আজিমপুর, মিরপুর, যাত্রাবাড়ী এলাকায় অবস্থান করছে বাসদলগুলোর শরিক সংগঠনগুলো।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন গত বৃহস্পতিবার বিদ্যুতের দাম আরেক দফা বাড়ানোর ঘোষণা দেওয়ার পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ হরতাল কর্মসূচি দেয় সিপিবি, বাসদ ও গণতান্ত্রিক বাম মোর্চা।