ঢাকাWednesday , 29 November 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিডিয়ার বিদ্রোহে সরকার নয়, বিএনপিই লাভবান হয়েছে

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : একটি সদ্য সরকার গঠন করা দলকে ক্ষমতা থেকে নামানোর জন্যই বিডিয়ার বিদ্রোহ করা হয়েছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের দেওয়া বক্তব্যের প্রেক্ষিতে হাছান মাহমুদ বলেন, ‘সরকার কিংবা আওয়ামী লীগ নয়, এই ঘটনায় যদি কারো লাভ হয়ে থাকে সেটি বিএনপি ও খালেদা জিয়ার হয়েছে।’
বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের হল রুমে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
‘বিডিয়ার বিদ্রোহের রায়ের আরো তদন্ত হওয়া প্রয়োজন’ গতকাল মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেওয়া এমন বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে হাছান মাহমুদ বলেন, ‘বিডিয়ার বিদ্রোহের সঙ্গে যারা সরাসরি যুক্ত তাদের বিচার হয়েছে। এখন তদন্তের মাধ্যমে ষড়যন্ত্রকারীদেরও বিচার হওয়া প্রয়োজন।’
বিএনপির সম্পৃক্ততার ঘটনা তদন্তের জন্য কয়েকটি প্রশ্নের উত্তর খুঁজে বের করা প্রয়োজন জানিয়ে তিনি বলেন, ‘খালেদা জিয়া দুপুর ১২টার আগে ঘুম থেকে ওঠেন না। অথচ সেদিন তিনি সকাল ৬টায় সময় ঘুম থেকে উঠে সকাল ৭টার মধ্যে ক্যান্টনমেন্টের বাসা থেকে কেন বের হয়েছিলেন?’
সেদিন খালেদা জিয়া কেন ক্যান্টনমেন্টের বাসায় রাত্রীযাপন করলেন না, এমন প্রশ্ন তুলে হাছান মাহমুদ বলেন, ‘সেদিন তারেক জিয়ার সঙ্গে খালেদা জিয়ার বহুবার কথা হয়েছিল, যা স্বাভাবিক ছিল না। কী কথা হয়েছিল তার সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন।’
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী থাকা অবস্থায় খালেদা জিয়া এনবিআরকে নির্দিষ্ট পরিমাণ জরিমানা দিয়ে কালো টাকা সাদা করেছেন। এতেই প্রমাণিত হয়, তার যে ব্ল্যাক মানি ছিল তা দালিলিকভাবে স্বীকার করেছেন।’
বাংলাদেশ স্বাধীনতা পরিষদের উপদেষ্টা শফিকুর বাহার মজুমদার টিপুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, পরিষদের সভাপতি মোহাম্মদ জিন্নাত আলী জিন্নাহ, অ্যাডভোকেট বলরাম পোদ্দার প্রমুখ।