ঢাকাWednesday , 29 November 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আ.লীগের অনেকেই রাজাকারদের বিরুদ্ধে বলেন না

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘আওয়ামী লীগের অনেক নেতাকর্মীই আছেন যারা ভয়ে রাজাকারদের বিরুদ্ধে কথা বলেন না। তবে শেখ হাসিনা বলেন। তিনি ভয় পান না। তিনি লাইনে আছেন।’
বুধবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাসদের ঢাকা বিভাগীয় উত্তরাংশ আয়োজিত প্রতিনিধি সভায় তিনি এসব কথা বলেন।
ইনু বলেন, ‘রাজনীতি থেকে রাজাকারদের ধাক্কাইয়া বের করে দেব। হার জিত থাকবেই। যদি হারি আমি বাংলাদেশ ত্যাগ করার লোক নই। জাসদের ঠিকানা একটাই, সেটা বাংলাদেশ। আমরা কোথাও দ্বিতীয় ঘর বানাইয়া রাখি নাই। যা আছে কপালে যা হওয়ার এ মাটিতেই হবে। যদি কোনো কারণে রাজাকাররা ক্ষমতায় এসেও যায় জাসদ তাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করবে।’
তথ্যমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ তোমরা যাইয়া ঘর গোছাও ভালো করে, আমরা জাসদ একাই রাজনীতি থেকে খালেদা জিয়াকে একাই ধাক্কাইয়া ফেলে দিব। খালেদা জিয়াকে ঠান্ডা করবে কে? জাসদ। খালেদা জিয়াকে যদি ঠিকমতো আটকাইতে হয় সেটা জাসদ করবে। আগে আমাদের সঙ্গে লড়াই করুক খালেদা জিয়া। সারা বাংলাদেশে জাসদের সঙ্গে ফাটাফাটি হোক। দেশের প্রত্যেক জায়গায় জাসদের ধাক্কার চোটে খালেদা জিয়ার কর্মী একটাও থাকবে না।’
বিএনপিকে নব্য মুসলিম লীগ উল্লেখ করে ইনু বলেন, ‘মুসলিম লীগের মতো বিএনপিও শেষ হয়ে যাবে। রাজনীতে যদি ভুল করেন বড় দলও ছোট হয়ে যায়। এত বড় দল তো কী হয়েছে মুসলিম লীগও শেষ হয়েছে। মুসলিম লীগ শেষ হতে ২৩ বছর লেগেছে আর বিএনপি শেষ হতেও একটু সময় লাগবে।’