ঢাকাTuesday , 28 November 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চীন সফরে যাচ্ছেন আ.লীগের তিন নেতা

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : চীন সরকারের আমন্ত্রণে আগামী ৩০ নভেম্বর সকালে দেশটিতে সফরে যাচ্ছে আওয়ামী লীগের তিন সদস্যের একটি প্রতিনিধি দল।
প্রতিনিধি দলের সদস্যরা হচ্ছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাম্বাসেডর মোহাম্মদ জমির, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী ও কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য নুরুল মজিদ হুমায়ুন। দলটির দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সফরকালে আওয়ামী লীগ নেতারা চীনা কমিউনিস্ট পার্টির উচ্চ পর্যায়ের নেতাদের সাথে বৈঠকে অংশগ্রহণ করবেন। আগামী ৪ ডিসেম্বর তাদের দেশে ফেরার কথা রয়েছে।