ঢাকাMonday , 27 November 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মিলনের সমাধিতে আ.লীগের শ্রদ্ধা

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : শহীদ ডা. শামসুল আলম খান মিলনের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগ। রবিবার সকালে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শহীদ মিলনের সমাধিতে ফুল দিয়ে এ শ্রদ্ধা জানানো হয়। এসময় তাঁরা ফাতেহা পাঠ করে মিলনের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন।
এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মণি, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, এনামুল হক শামীম, খালিদ মাহমুদ চৌধুরী, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, কৃষি ও সমবায় সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, স্বাস্থ্য সম্পাদক রোকেয়া সুলতানা, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, কার্যনির্বাহী সদস্য রিয়াজুল কবীর কাওছার, মারুফা আক্তার পপি প্রমুখ।
শহীদ ডা. মিলন ১৯৯০ সালের এই দিনে স্বৈরাচার এরশাদ সরকারে পতনের দাবিতে আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন এলাকায় গুপ্ত ঘাতকের গুলিতে নিহত হন।