ঢাকাMonday , 27 November 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গণতন্ত্র নয়, বিএনপির রাজনীতি খাদের কিনারে

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : গণতন্ত্র নয়, বিএনপির রাজনীতি খাদের কিনারে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ চত্বরে ডা. মিলনের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন এ আলোচনা সভার আয়োজন করে।
তিনি বলেন, খালেদা বলেছেন গণতন্ত্র নাকি খাদের কিনারে, ৫ জানুয়ারি নাকি গণতন্ত্রের জন্য কলঙ্কের দিন। আসলে গণতন্ত্র খাদের কিনারে যায়নি, খাদের কিনারে গেছে বিএনপির রাজনীতি।
ওবায়দুল কাদের বলেন, আমি বলতে চাই বিএনপি যে রাস্তায় পেট্রোল বোমার তাণ্ডব চালিয়েছে, আগুনে মানুষ পুড়িয়ে মেরেছে সেগুলো কি তাদের জন্য জায়েজ হয়ে গেছে নাকি?
ডা. মিলন সম্পর্কে কাদের বলেন, তিনি হচ্ছেন গণতন্ত্রের প্রতীক। দিন দিন গণতন্ত্র প্রিয় জনগণের হৃদয়ে শ্রদ্ধার আসনে অধিষ্ঠিত হচ্ছেন ডা. মিলন।
ওবায়দুল কাদের আরো বলেন, এ দিবসটিতে পুষ্পস্তবক অর্পণসহ আলোচনা সভা দিন দিন বাড়ছে। তরুণদের অংশগ্রহণও বাড়ছে ডা. মিলনকে ঘিরে। এটা গণতন্ত্রের জন্য মিলনের ত্যাগের স্বীকৃতি।