ঢাকাSunday , 26 November 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় বিনা উদ্ভাবিত বিভিন্ন ফসলের জাত নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

Link Copied!

কর্মশালায় বিনা উদ্ভাবিত বিভিন্ন ফসলের জাত নিয়ে আলোচনা করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) খুলনা অঞ্চল এর যৌথ সহযোগিতায় বিনা উদ্ভাবিত জাতসমূহ নিয়ে দিনব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত ২৩ নভেম্বর (বৃহস্পতিবার) ডিএই’র (খুলনা) উপ-পরিচালকের কার্যালয়ে আয়োজিত এই কর্মশালায় খুলনা অঞ্চলের জেলা ও উপজেলা পর্যায়ের কৃষি কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ নিত্য রঞ্জন সাহা। বিনা’র ‘পুষ্টি নিরাপত্তার লক্ষ্যে ডাল, তেল এবং দানা জাতীয় ফসলের উচ্চ ফলনশীল ও প্রতিকূলতা সহনশীল জাত উদ্ভাবন’ কর্মসূচির অর্থায়নে আয়োজিত কর্মশালায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপ-পরিচালক (খুলনা) কৃষিবিদ আব্দুল লতিফ ও বিনা’র পিএসও কৃষিবিদ ড. মনজুরুল আলম মন্ডল। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিএসও এবং বিনা’র কর্মসূচি পরিচালক ড. মো. আব্দুল মালেক।
কৃষিবিদ নিত্য রঞ্জন সাহা বলেন, লবণাক্ত এলাকার জন্য বিনা উদ্ভাবিত জাতসমূহ বেশ কার্যকরি এবং সহায়ক। তিনি এ জাতগুলোর সম্প্রসারণে বিএডিসি (বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন) ও বিনা’র সহযোগিতা কামনা করেন। কর্মশালায় মতবিনিময় পর্বে অংশ নিয়ে বিনা’র জাত বিশেষ করে বিনা ধান-১০ এর চাহিদার কথা জানান বিভিন্ন উপজেলা থেকে আগত কৃষি কর্মকর্তারা।
কর্মশালায় বিনা উদ্ভাবিত জাত যেমন লবণাক্ত সহিষ্ণু ধান (বিনা ধান-৮, বিনা ধান-১০), চিনা বাদামের জাত (বিনা চিনা বাদাম-৬, বিনা চিনা বাদাম-৮), তিলের জাত (বিনা তিল-২) নিয়ে আলোচনা হয়।