ঢাকাSunday , 26 November 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খালেদা জিয়া ছাড়া দেশে নির্বাচন হবে না

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও বিএনপিকে ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না বলে সরকারকে সতর্ক করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
তিনি বলেন, ‘‌‌‌‌আজকে আওয়ামী লীগ জিয়া পরিবার ও জনগণকে সবচেয়ে বেশি ভয় পায়। এ জন্যই তারা আগামী নির্বাচন নিয়ে খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র করছে। কিন্তু এ কথা স্পষ্টভাবে বলছি- এই সরকারে অধীনে এবং খালেদা জিয়াকে বাদ দিয়ে কোনো নির্বাচন হবে না।’
রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।
জিয়া পরিষদ আয়োজিত এই সভায় আরো বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, জিয়া পরিষদের নেতা ড. মোহাম্মদ শফিকুল ইসলাম, জে. কিউ মোস্তাফিজুর রহমান, অধ্যাপক ড. এমতাজ হোসেন প্রমুখ। জিয়া পরিষদের সভাপতি কবির মুরাদের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সংগঠনের সিনিয়র যুগ্ম মহাসচিব আব্দুল্লাহিল মাসুদ।
মির্জা আব্বাস বলেন, ‌‘তারেক রহমান বাংলাদেশে ফিরে আসবেন। দেশের মানুষের প্রয়োজনেই তিনি দেশে ফিরবেন। কেউ তাকে ঠেকাতে পারবে না। তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এই সরকার প্রমাণিত করতে পারেনি। আজকে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।’
তিনি বলেন, ‘ক্ষমতাসীন আওয়ামী লীগই দুর্নীতি করে। এজন্যই তাদের সেক্রেটারি ওবায়দুল কাদের বলেছেন, রাজনীতিবিদেরা দুর্নীতি করে। আমিও বলছি আওয়ামী লীগই দুর্নীতি করে বলেই ওবায়দুল কাদের সে কথা বলেছেন। মনে রাখতে হবে বিএনপি দুর্নীতি করে না।’