ঢাকাThursday , 11 December 2014
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ছাত্রদলের মিছিল থেকে ভাইস চেয়ারম্যান আটক

Link Copied!

1ফরিদপুর প্রতিনিধি : মিছিল থেকে ফরিদপুর জেলা ছাত্রদল সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান বেনজীর আহমেদ তাবরীজসহ তিন জনকে আটক করেছে পুলিশ।
এ সময় পুলিশের লাঠিচার্জে ১০ নেতাকর্মী আহত হয়েছে বলে দাবি করেছে ছাত্রদল। বৃহস্পতিবার সকালে শহরের থানা রোড এলকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের থানা রোডে একটি বিক্ষোভ মিছিল বের করে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা। মিছিলটি কিছুদূর এগোতেই পুলিশের বাধার মুখে পড়ে। এ সময় পুলিশ ও মিছিলকারীদের মধ্যে বাকবিতণ্ডা হলে এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ শুরু করলে মিছিলটি পণ্ড হয়ে যায়। এতে ১০ নেতাকর্মী আহত হয়।
এ সময়  মিছিল থেকে জেলা ছাত্রদল সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান বেনজীর আহমেদ তাবরীজসহ তিনজনকে আটক করে পুলিশ।
পরে ছাত্রদলকর্মীদের চারটি মোটরসাইকেলও জব্দ করে পুলিশ।