ঢাকাSaturday , 25 November 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আলু চাষিদের ৭ দফা দাবি

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে প্রায় ৫ কোটি মানুষ আলু উৎপাদনের সঙ্গে জড়িত থাকলেও আলুর অব্যাহত দর পতনে আলু উৎপাদন, সংরক্ষণ, বিপণন ও রপ্তানি শিল্পে লোকসান দাঁড়িয়েছে প্রায় ১২ হাজার কোটি টাকা। এ সংকট সমাধানে সরকারের কাছে ৭ দফা জানিয়েছেন বক্তারা।
শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে সমাজতান্ত্রিক মজদুর পার্টি, গণমোর্চা ও বাংলাদেশ দেশপ্রেমিক পার্টির যৌথ উদ্যোগে মানবন্ধনে বক্তারা এসব দাবি জানান।
৭ দফা দাবি হলো- সংকটে জর্জরিত আলুচাষী ও ক্ষুদ্র আলু ব্যবসায়ীদের ব্যাংক ও এনজিও ঋণ মওকুফ করতে হবে। হিমাগার মালিকদের ব্যাংক ঋণ শহজ শর্তে পরিশোধের লক্ষ্যে ঋণ পূণঃতফসিল করে ঋণ পরিশোধের সময়সীমা বাড়াতে হবে। ভাতের বিকল্প হিসেবে জনগণকে আলু খাওয়ার জন্য সরকারিভাবে ব্যাপক প্রচারের পদক্ষেপ নেতে হবে।
এ ছাড়া ত্রাণকার্যে চাল ও গমের পাশাপাশি আলু বিতরণ করা এবং রোহিঙ্গা আশ্রয় শিবিরে আলু সরবরাহ করা। চাষিদের রপ্তানিযোগ্য আলুবীজ সরবরাহ করা। ইউরোপ, রাশিয়া ও আসিয়ান রাষ্ট্রসমূহে আলু রপ্তানির লক্ষ্যে আলুর গুণগতমান পরীক্ষার জন্য বিশেষ যন্ত্র স্থাপন করা এবং হিমাগার শিল্পকে কৃষিভিত্তিক শিল্পের মতো বিদ্যুৎ বিলের ২০ শতাংশ রিবেট দেওয়ার দাবি জানানো হয়।
সমাজতান্ত্রিক মজদুর পার্টির সভাপতি ডা. সামছুল আলমের সভাপতিত্বে বাংলাদেশ দেশপ্রেমিক পার্টির সভাপতি অধ্যক্ষ ডা. গোলাম মোর্শেদ হাওলাদার, চেয়ারম্যান, আলুচাষি মতিউর রহমান, কৃষক প্রজা পার্টির মো. সিরাজুল হক সিরাজ, কাজী মো. আমানুল্লাহ মাহফুজ প্রমুখ বক্তব্য রাখেন।