ঢাকাThursday , 23 November 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি অস্ত্রের ভাষায় কথা বলছে

Link Copied!

নারায়ণগঞ্জ প্রতিনিধি : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি জালাও পোড়াও আন্দোলনে ব্যর্থ হয়ে অস্ত্রের ভাষায় কথা বলছে। বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ত্রিবেনী মিনাবাড়ি এলাকায় একেএম শামসুজ্জোহা এমবি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপির আন্দোলনের ডাক আষাঢ়ের তর্জন গর্জন ছাড়া কিছু না। সাড়ে ৮ বছরে তা প্রমাণিত। তারা পেট্রোলবোমায় ব্যর্থ হয়েছে। এখন নাকি তারা লোহার হাতুড়ি দিয়ে আন্দোলন করবে। অস্ত্রের ভাষায় যারা কথা বলে তাদের পরিণতি অত্যন্ত করুণ ও ভয়াবহ।
প্রশ্নপত্র ফাঁসকারীদের শিক্ষাথীদের হন্তারক উল্লেখ তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে যারা জড়িত তারা যতই প্রভাবশালী হোক না কেন তাদের বিরদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি মাদক থেকে শিক্ষার্থীদের দূরে থাকার আহ্বান জানিয়ে এ ব্যাপারে সকলকে সোচ্চার হতে বলেন। নারায়ণগঞ্জ-৫(শহর-বন্দর) আসনের জাপা (এ) দলীয় সংসদ সদস্য সেলিম ওসমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন।
পরে মন্ত্রী একই উপজেলার ধামগড় দশদোনা এলাকার শেখ জামাল উচ্চ বিদ্যালয় ও মদনপুর বাগদোবাড়িয়া এলাকায় নাগিনা জোহা উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত স্কুলের উদ্বোধন করেন।