ঢাকাTuesday , 21 November 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচন উৎসবমুখর পরিবেশেই হবে

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আগামী নির্বাচন উৎসবমুখর পরিবেশেই হবে। সেই নির্বাচনে বিএনপি অংশগ্রহণও করবে।
মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫৩তম জন্মবার্ষিকী উপলক্ষে ও তার বিরুদ্ধে দায়েরকৃত সব মামলা প্রত্যাহারের দাবিতে ঢাকা মহানগর দক্ষিণ কৃষক দল এ মানববন্ধনের আয়োজন করে।
শামসুজ্জামান দুদু বলেন, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান যতদিন বাংলাদেশে ছিলেন কেন্দ্রীয় ব্যাংকে কখনো চুরি হয়নি, কোনো ব্যাংকের টাকা কেউ চুরি করতে পারে নাই। দেশে গুম, খুন অপহরণ হয় নাই।
তিনি আরো বলেন, তারেক রহমান দেশে থাকা অবস্থায় বিরোধী দল সভা সমাবেশ করতে পারত। সরকারের সমালোচনা করতে পারতো, কোনো রকম বাধা বিপত্তি ছিল না। সে জন্য তারেক রহমানকে আমরা বলি গণতান্ত্রিক বিধি ব্যবস্থার আশির্বাদ।
দুদু আরো বলেন, আগামী সংসদ নির্বাচনের আগেই তারেক রহমান দেশে ফিরে আসবেন। দেশের মানুষ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে সেই পরিস্থিতি তৈরি করবে।
আয়োজক সংগঠনের সভাপতি নাসির হায়দারের সভাপতিত্বে মানববন্ধনে আরো বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দীন মাস্টার, আবু নাসের রহমত উল্লাহ, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম প্রমুখ।