ঢাকাTuesday , 21 November 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পদত্যাগ করেছেন রংপুর সিটি মেয়র

Link Copied!

রংপুর প্রতিনিধি : রংপুর সিটি করপোরেশনের বর্তমান মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টু দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে আবেদন জানিয়েছেন। তার এই আবেদনের ফলে এখন থেকে নতুন মেয়র না আসা পর্যন্ত সিটি করপোরেশন চালাবেন প্রধান নির্বাহী কর্মকর্তা অথবা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নিয়োগপ্রাপ্ত প্রশাসক।
সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আকতার হোসেন আজাদ জানান, মেয়র মঙ্গলবার সকালে দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগ করেছেন। সকালে তার পদত্যাগপত্র বিমান যোগে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রীর কাছে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, নতুন মেয়র না আসা পর্যন্ত স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক সিটি করপোরেশন চলবে।আসন্ন রংপুর সিটি নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সরফুদ্দিন আহমেদ ঝন্টু পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেলের মধ্যে পদত্যাগপত্র গৃহীত হওয়ার কাগজ রংপুরে এসে পৌঁছলে, বুধবার তিনি নির্বাচন অফিসে তার মনোনয়নপত্র দাখিল করবেন।