ঢাকাMonday , 20 November 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিএডিসি’র সঙ্গে হাফিজা খাতুন মেমোরিয়াল ট্রাস্টের সমঝোতা স্মারক স্বাক্ষর

Link Copied!

সমঝোতা স্মারকে স্বাক্ষরের পর করমর্দন করছেন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)’র চেয়ারম্যান মো. নাসিরুজ্জামান এবং হাফিজা খাতুন মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান ড. আবেদ চৌধুরী

নিজস্ব প্রতিবেদক : আজ ২০ নভেম্বর বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)’র সঙ্গে হাফিজা খাতুন মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জিন বিজ্ঞানী ড. আবেদ চৌধুরীর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। চুক্তির ফলে বাংলাদেশে জলবায়ু পরিবর্তন মোকাবেলার লক্ষ্যে ফসলের নতুন জাত উদ্ভাবনের দ্বার উন্মুক্ত হলো।
বিএডিসি’র চেয়ারম্যান মো. নাসিরুজ্জামান এবং হাফিজা খাতুন মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান ড. আবেদ চৌধুরী সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থার সদস্য পরিচালক (বীজ ও উদ্যান) মো. মাহমুদ হোসেন, মহাব্যবস্থাপক (বীজ) মো. ফারুক জাহিদুল হক এবং বিএডিসি রিসার্চ সেল-এর আহ্বায়ক ড. মো. রেজাউল করিম। বিএডিসি’র রিসার্চ সেল-এর আওতায় সংশ্লিষ্ট গবেষণা কার্যাদি সম্পাদিত হবে। এ স্মারক স্বাক্ষরের ফলে বিভিন্ন ফসল বিশেষ করে ধান, গম, ভুট্টাসহ বিভিন্ন সবজি ফসলের হাইব্রিডসহ নতুন জাত উদ্ভাবনের দ্বার উন্মোচিত হলো।