ঢাকাMonday , 20 November 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মুন্সীগঞ্জে বীজআলু উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

Link Copied!

প্রশিক্ষণ কর্মশালায় আধুনিক পদ্ধতিতে বীজআলু উৎপাদনের কলাকৌশল সম্পর্কে ধারণা দিচ্ছেন বিএডিসি’র উপ-পরিচালক (মান নিয়ন্ত্রণ) এ এস এম খায়রুল আলম (সর্বডানে); প্রকল্প পরিচালক ড. মো. রেজাউল করিম (মধ্যে) এবং উপ-পরিচালক (টিসি) ড. মো. ইব্রাহিম খলিল (সর্ববামে) এ সময় উপস্থিত ছিলেন

নিজস্ব প্রতিনিধি : মুন্সীগঞ্জের টংগিবাড়িতে চুক্তিবদ্ধ চাষি, সাধারণ আলু চাষি ও বীজ ডিলারদের অংশগ্রহণে বীজআলু উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)’র আওতাধীন জীব প্রযুক্তির মাধ্যমে কৃষি বীজ উন্নয়ন, বর্ধিতকরণ, মান নিয়ন্ত্রণ ও প্রযুক্তি বিস্তার প্রকল্পের অর্থায়নে মুন্সিগঞ্জের উপ-পরিচালক দপ্তরের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।
প্রশিক্ষণ কর্মশালায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জীব প্রযুক্তির মাধ্যমে কৃষি বীজ উন্নয়ন, বর্ধিতকরণ, মান নিয়ন্ত্রণ ও প্রযুক্তি বিস্তার প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. রেজাউল করিম। মুন্সীগঞ্জের উপ-পরিচালক (টিসি) ড. মো. ইব্রাহিম খলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপ-পরিচালক (মান নিয়ন্ত্রণ) এ এস এম খায়রুল আলম।
প্রশিক্ষণে প্রকল্প এলাকার চুক্তিবদ্ধ চাষি, সাধারণ আলু চাষি ও বীজ ডিলারগণ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণের ফলে অত্র এলাকার চাষিরা আধুনিক পদ্ধতিতে বীজ আলু উৎপাদনের কলাকৌশল সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, সম্প্রতি মুন্সীগঞ্জে বিএডিসি’র ২ হাজার মেট্রিক টন ধারণ ক্ষমতাসম্পন্ন বীজআলু হিমাগার স্থাপিত হয়েছে। এই হিমাগারে স্থানীয় চাষিদের উৎপাদিত বীজআলু সংরক্ষণ সংরক্ষণ করা সম্ভব হবে এবং তা স্থানীয় চাহিদা মিটিয়ে অন্য এলাকার চাহিদা মেটাতেও সাহায্য করবে। এক্ষেত্রে এই এলাকার চুক্তিবদ্ধ চাষিসহ স্থানীয় সাধারণ চাষিরা বীজআলু উৎপাদনে আধুনিক কলাকৌশল প্রয়োগ করলে গুণগত মানসম্পন্ন বীজআলু উৎপাদন নিশ্চিত হবে। আয়োজিত এই প্রশিক্ষণ কর্মশালাটি স্থানীয় চাষিদের বীজআলু উৎপাদনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন অংশগ্রহণকারীরা।