ঢাকাMonday , 20 November 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুরের মতলবে মৎস্য অধিদপ্তরের ইউনিয়ন প্রকল্পের প্রদর্শনী পরিদর্শন

Link Copied!

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় চলমান বিভিন্ন কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্টদের পরামর্শ ও নির্দেশনা দিচ্ছেন ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (২য় পর্যায়)’র প্রকল্প পরিচালক ড. জোয়ার্দ্দার মো. আনোয়ারুল হক

নিজস্ব প্রতিনিধি : দেশে মৎস্য সম্পদের উন্নয়ন ও তৃণমূল জনগোষ্ঠীর দারিদ্র্য বিমোচনে মৎস্য অধিদপ্তরের আওতাধীন ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ (২য় পর্যায়) প্রকল্পের তত্ত্বাবধানে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পের মাঠ পর্যায়ে চলমান কার্যক্রমগুলোর শতভাগ সফলতা তুলে আনতে প্রকল্প সংশ্লিষ্টরা কঠোর মনিটরিং অব্যাহত রেখেছেন।
মাঠ পরিদর্শনের অংশ হিসাবে গত ১৭ নভেম্বর প্রকল্প পরিচালক ড. জোয়ার্দ্দার মো. আনোয়ারুল হক চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় প্রকল্পের চলমান কার্যক্রম পরিদর্শন করেন। উপ-প্রকল্প পরিচালক (প্রকল্প বাস্তবায়ন ইউনিট) মো. আবু মাসুম সিদ্দিকী এবং উপ-প্রকল্প পরিচালক (চট্টগ্রাম) মো. আনোয়ার হোসেন এবং সহকারি মৎস্য কর্মকর্তা ফারহানা আক্তার রুমাসহ আরো অনেকে এ সময় উপস্থিত ছিলেন। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে অতিথিরা বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
প্রকল্প পরিচালক ড. জোয়ার্দ্দার মো. আনোয়ারুল হক মতবিনিময়কালে ইউনিয়ন প্রকল্পে নিযুক্ত স্থানীয় মৎস্য সম্প্রসারণ প্রতিনিধি (লিফ)দের সাথে বিভিন্ন বিষয়ে কথা বলেন। এ সময় তিনি মাঠে বাস্তবায়নাধীন কার্যক্রমসমূহের খোঁজখবর নেন, লিফদের মাসিক সভায় দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। লিফরা মাঠ পর্যায়ে কার্যক্রম বাস্তবায়নকালে উদ্ভূত বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং তা সমাধানে প্রকল্প পরিচালক পরামর্শ ও নির্দেশনা প্রদান করেন। এরপর অতিথিরা মাঠ পর্যায়ে ইউনিয়ন প্রকল্পের চলমান ৪টি প্রদর্শনী পরিদর্শন করেন।