ঢাকাSunday , 19 November 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সি‌টি নির্বাচ‌নে লে‌ভেল প্লে‌য়িং ফিল্ড চান মোশাররফ

Link Copied!

নিজস্ব প্র‌তি‌বেদক : নির্বাচন ক‌মিশন ও সরকা‌রের জন্য সি‌টি কর‌পো‌রেশন নির্বাচনে অগ্নিপরীক্ষা মন্তব্য ক‌রে বিএন‌পি নেতা মোশাররফ হো‌সেন এই নির্বাচনে লে‌ভেল প্লে‌য়িং ফি‌ল্ড তৈ‌রির আহ্বান জা‌নি‌য়ে‌ছেন। রোববার দুপু‌রে রাজধানীর সেগুনবা‌গিচায় ঢাকা রি‌পোর্টার্স ইউ‌নি‌টির স্বাধীনতা হ‌লে এক আ‌লোচনা সভায় প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে তি‌নি এই আহবান জানান।
মজলুম জন‌নেতা মাওলানা আবদুল হা‌মিদ খান ভাসানীর ৪১ তম মৃতু্বা‌র্ষিকী উপল‌ক্ষে এই সভার আয়োজন ক‌রে বিএন‌পি। আওয়ামী লীগ‌ জনগ‌ণের সঙ্গে প্রতারণা ক‌রে ফের ক্ষমতায় যে‌তে চায় অ‌ভি‌যোগ ক‌রে খন্দকার মোশাররফ ব‌লেন, ‘বিএনপি আগামী একাদশতম জাতীয় নির্বাচন কর‌বে ত‌বে সংসদ ভেঙে দিয়ে নির্বাচন দি‌তে হ‌বে।’
বিএন‌পি চেয়ারপারসন খা‌লেদা জিয়া খুব শিগ‌গিরই নির্বাচনকালীন সহায়ক সরকা‌রের রূপ‌রেখা দে‌বেন যা নি‌য়ে দল‌টির এই নেতা ব‌লেন, ‘তখন আমরা সরকা‌রের আচরণ দে‌খে প্র‌য়োজ‌নে জনগ‌ণের কা‌ছে যা‌বো। কারণ, জনগণ তা‌দের অ‌ধিকার আদা‌য়ে রাস্তায় নাম‌বে আর আমরা বিএন‌পি পা‌শে থাক‌বো।’ বর্তমান সরকারের অধী‌নে কো‌নো নির্বাচন হ‌বে না বল‌লেও এ সময় সরকার‌কে সতর্ক ক‌রেন মোশাররফ।
তি‌নি ব‌লেন, ‘বর্তমান সংস‌দের ১৫৪ জন অ‌নির্বা‌চিত ফ‌লে এ সংসদ অ‌বৈধ। এখন যে সরকার রাষ্ট্র প‌রিচালনায় র‌য়ে‌ছে তারাও অ‌বৈধ। তাই এ অ‌বৈধ সরকা‌রের অধী‌নে আগামী একাদশ নির্বাচন হ‌তে পা‌রে না। শেখ হা‌সিনার অধী‌নে নির্বাচন সুষ্ঠু হ‌তে পা‌রে না যার প্রমাণ বিগত ২০১৪ সা‌লের ৫ জানুয়া‌রির নির্বাচন এবং পরবর্তী‌ সময়ে স্থানীয় সরকার নির্বাচন।’
বর্তমা‌নে দে‌শের সর্ব‌ক্ষে‌ত্রে অন্যায় চল‌ছে অভিযোগ ক‌রে দল‌টির এই নী‌তি নির্ধারক ব‌লেন, ‘রা‌ষ্ট্রের প্রধান তিন‌টি স্তম্ভ বিচার‌বিভাগ, আইন‌বিভাগ ও নির্বাহী বিভাগ ধ্বংস ক‌রে দেওয়া হ‌চ্ছে। নিম্ন আদাল‌তের মতো উচ্চ আদালত‌কে নিয়ন্ত্র‌ণে নি‌তে সরকার উ‌ঠে পড়ে লে‌গে‌ছে। উ‌দ্দেশ্য বাকশাল প্র‌তিষ্ঠার মাধ্য‌মে জঙ্গল আইন প্র‌তিষ্ঠা করা।’
মজলুম জন‌নেতা মওলানা আবদুল হা‌মিদ খান ভাসানীর স্মৃ‌তিচারণ ক‌রে সরকারের উ‌দ্দে‌শ্যে ‌মোশাররফ ব‌লেন, ‘যারা আজ নিজ দ‌লের প্র‌তিষ্ঠাতা মাওলানা ভাসানী‌কে স্মরণ ক‌রে তারা আবার জোর গলায় ব‌লে অন্যরা ই‌তিহাস বিকৃ‌তি ক‌রে। বরং যারা ই‌তিহাস বিকৃ‌তি ক‌রে তারাই অন্য‌কে ই‌তিহাস বিকৃ‌তি করার জন্য দোষারোপ করে।’
সভাপ‌তির বক্ত‌ব্যে বিএন‌পির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ব‌লেন, ‘বিএন‌পি নির্বাচনমুখী দল। যতবার নির‌পেক্ষ নির্বাচন হ‌য়ে‌ছে ততবার রাষ্ট্র প‌রিচালনার দা‌য়িত্ব পে‌য়ে‌ছে। কিন্তু শেখ হা‌সিনার বর্তমান সরকারের অধী‌নে কো‌নো‌ নির্বাচ‌নে যা‌বে না। কারণ, শেখ হা‌সিনার সরকারের অধী‌নে নির্বাচন সুষ্ঠু হ‌বে না, এর প্রমান ২০১৪ সা‌লের ৫ জানুয়া‌রির নির্বাচন।’
সভায় আ‌রো বক্তব্য দেন ভাইস চেয়ারম্যান অ্যাড‌ভো‌কেট নিতাই রায় চৌধুরী, চেয়ারপারস‌নের উপ‌দেষ্টা প‌রিষ‌দের সদস্য নজমুল হক নান্নু, আতাউর রহমান ঢালী, ‌নির্বাহী ক‌মি‌টির সদস্য তক‌দীর হোসেন জ‌সিম, শ্র‌মিক দ‌লের সভাপ‌তি আ‌নোয়ার হো‌সেইন, তাতী দ‌লের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, কৃষক দ‌লের সহসভাপ‌তি এম এ তা‌হের, কৃষকদ‌লের কেন্দ্রীয় নেতা মাইনুল ইসলাম।