ঢাকাSunday , 19 November 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ছে‌লের জন্ম‌দি‌নে কেক কাটবেন খালেদা

Link Copied!

নিজস্ব প্রতি‌বেদক : কেক কে‌টে বড় ছে‌লে তারেক রহমানের জন্মদিন‌ উদযাপন কর‌বেন মা খা‌লেদা জিয়া। তার জন্ম‌দিন উপলক্ষে সোমবার রাত ১২টা ১ মিনিটে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কেক কেটে ছেলের জন্মদিন উদযাপন করবেন। বিএন‌পির সি‌নিয়র ভাইস চেয়ারম্যান তা‌রেক রহমান ৫৩ বছ‌রে পা দি‌য়ে‌ছেন।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার এ তথ্য জানিয়েছেন। তি‌নি জানান, এ সময় দ‌ল এবং এর অঙ্গ ও সহ‌যোগী সংগঠ‌নের বি‌ভিন্ন পর্যা‌য়ের নেতারা উপ‌স্থিত থাক‌বেন। এ ছাড়া দলের অঙ্গ ও সহযোগী সংগঠনও পৃথকভাবে তারেক রহমানের জন্মদিন উদযাপন করবে বলে জানা গেছে।