ঢাকাSaturday , 18 November 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহের কোটচাঁদপুরে সম্প্রসারিত মৎস্য প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন

Link Copied!

মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ আরিফ আজাদ ঝিনাইদহের কোটচাঁদপুরে পুনঃর্নিমিত ও সম্প্রসারিত মৎস্য প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেন

নিজস্ব প্রতিনিধি : ঝিনাইদহের কোটচাঁদপুরে পুনঃর্নিমিত ও সম্প্রসারিত মৎস্য প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেছেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ আরিফ আজাদ। গত ১১ নভেম্বর (শনিবার) এই মৎস্য প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হয়। প্রশিক্ষণ কেন্দ্রটি মৎস্য অধিদপ্তরের ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (২য় পর্যায়)’র সহযোগিতায় সম্প্রসারণ ও পুনঃনির্মাণ করা হয়েছে।
মৎস্য প্রশিক্ষণ কেন্দ্রটি উদ্বোধনের পর এখানে লিফদের (স্থানীয় মৎস্য সম্প্রসারণ প্রতিনিধি) চলমান ৭দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণ কর্মশালায় লিফদের উদ্দেশে উদ্বুদ্ধকরণমূলক বক্তব্য রাখেন সৈয়দ আরিফ আজাদ। এরপর তিনি কোটচাঁদপুরের বালুহর বাওড় প্রকল্পের স্থানীয় সুবিধাভোগী মৎস্যজীবীদের সাথে বিভিন্ন বিষয়ে কথা বলেন। এ সময় তিনি অত্র এলাকার বাওড় ব্যবস্থাপকদের সাথেও মতবিনিময় করেন।
প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধনকালে আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (২য় পর্যায়)’র প্রকল্প পরিচালক ড. জোয়ার্দ্দার মো. আনোয়ারুল হক, মৎস্য স্থাপনা পুনর্বাসন ও উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. জাকির হোসেন, উপ-পরিচালক (প্রশাসন) মো. রমজান আলী, উপ-পরিচালক (খুলনা বিভাগ) রণজিৎ কুমার পাল, বাওড় প্রকল্পের প্রকল্প পরিচালক ও জেলা মৎস্য কর্মকর্তা (যশোর) ড. শেখ শফিকুর রহমান, ইউনিয়ন প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক (খুলনা) লুকাস সরকারসহ মৎস্য বিভাগের জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তারা।

পুনঃর্নিমিত ও সম্প্রসারিত মৎস্য প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত লিফদের প্রশিক্ষণ কোর্সে মহাপরিচালক সৈয়দ আরিফ আজাদ

জানা গেছে, কোটচাঁদপুরের এ মৎস্য প্রশিক্ষণ কেন্দ্রে আবাসিক প্রশিক্ষণের জন্য আগে তেমন কোন সুযোগ সুবিধা ছিল না। ফলে মৎস্য অধিদপ্তরের স্থানীয় মৎস্য সম্প্রসারণ প্রতিনিধি (লিফ), কর্মকর্তা বা কর্মচারিদের আবাসিক প্রশিক্ষণ কার্যক্রমের আয়োজন করা যেত না, এতে করে স্থানীয় মৎস্য বিভাগের কার্যক্রম কিছুটা বাধাগ্রস্ত হচ্ছিল। অধিদপ্তরের ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (২য় পর্যায়)’র কার্যক্রম শুরুর পরপরই এই প্রশিক্ষণ কেন্দ্রটিকে আবাসিক প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়নের উপযোগী করে সম্প্রসারণের উদ্যোগ নেয়া হয়। বিগত ২০১৬ সালে এর পুনঃনির্মাণ ও সম্প্রসারণ কার্যক্রম শুরু হয় এবং প্রায় ১ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে চলতি ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে নির্মাণ কাজ শেষ হয়।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, লিফসহ কর্মকর্তা-কর্মচারিদের প্রশিক্ষণের জন্য আধুনিক প্রযুক্তি সম্বলিত সুবিশাল সেমিনার রুমসহ এখানে প্রশিক্ষণার্থীদের আবাসনের সুন্দর ব্যবস্থা রাখা হয়েছে। এতে করে এখানে নিয়মিত প্রশিক্ষণের আয়োজন করা সম্ভব হবে যা মৎস্য বিভাগের সামগ্রিক কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।