ঢাকাFriday , 17 November 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অ্যাশেজ সিরিজের জন্য অস্ট্রেলিয়ার দল ঘোষণা

Link Copied!

স্পোর্টস ডেস্ক : অ্যাশেজ সিরিজ খেলতে ইংল্যান্ড দল অস্ট্রেলিয়ায় এসেছে বেশ কিছুদিন হল। ২৩ নভেম্বর প্রথম টেস্টে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। ৫ ম্যাচ অ্যাশেজ সিরিজের প্রথম দুটির জন্য আজ শুক্রবার ১৩ সদস্যের টেস্ট দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
ম্যাথিউ রেন’শ ও গ্লেন ম্যাক্সওয়েল নেই স্কোয়াডে। তাদের পরিবর্তে দলে ডাক পেয়েছেন ক্যামেরন ব্যানক্রফট ও শন মার্শ। উদ্বোধনী ব্যাটসম্যান ক্যামেরন ব্যানক্রফট ঘরোয়া ক্রিকেটে দারুণ খেলেছেন। সে কারণে অস্ট্রেলিয়া দলের হয়ে অভিষেকের অপেক্ষায় আছেন। তার সঙ্গে অভিষেকের অপেক্ষায় আছেন দক্ষিণ অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বোলার চাদ সেয়ারস।
সাত বছর পর টেস্ট দলে ডাক পেয়েছেন টিম পেইন। পিটার নেভিল ও ম্যাথু ওয়েডকে পেছনে ফেলে উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে টেস্ট দলে জায়গা করে নিয়েছেন পেইন।
১৩ সদস্যের অস্ট্রেলিয়া দল : স্টিভ স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার (সহ-অধিনায়ক), ক্যামেরন ব্যানক্রফট, জ্যাকসন বার্ড, প্যাট কামিন্স, পিটার হ্যান্ডসকম্ব, জস হাজলেউড, উসমান খাজা, নাথান লায়ন, শন মার্শ, টিম পেইন, চাদ সেয়ারস ও মিশেল স্টার্ক।