ঢাকাThursday , 16 November 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পাবনায় গণপিটুনিতে ডাকাত নিহত

Link Copied!

পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার ধরবিলা গ্রামে ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে এক ডাকাত নিহত হয়েছেন।বুধবার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের নাম মুকুল হোসেন (৪০)। তিনি মেহেরপুরের মুজিবনগর উপজেলার শিবরামপুর গ্রামের গোলাম হোসেনের ছেলে।
পাবনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, ঘটনার সময় ৭/৮ জনের একদল ডাকাত সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের ধরবিলা খন্দকারপাড়া গ্রামের আবুল কামেশের বাড়িতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। বাড়ির লোকজন টের পেয়ে চেঁচামেচি শুরু করে। পরে এলাকাবাসী টের পেয়ে তাদের চারদিক থেকে ঘিরে ফেলে ধাওয়া দেয়। এ সময় ডাকাতদলের অন্যান্য সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও মুকুল হোসেনকে ধরে গণপিটুনি দেয় স্থানীয় জনতা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।