ঢাকাThursday , 16 November 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মেসিকে গোপনে ফোন দিয়েছেন রোনালদো

Link Copied!

স্পোর্টস ডেস্ক : বছর জুড়ে সেরা পারফরম্যান্সের ফুটবলারদের দেওয়া হয় মর্যাদার ব্যালন ডি’অর। ২০১৭ সালের এ পুরস্কার জয়ীর নাম ঘোষণা হবে ৭ ডিসেম্বর।
তবে এর আগেই নাকি এবার ব্যালন ডি’অর জয়ীর নাম জেনে গেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। পঞ্চম ব্যালন ডি’অর রোনালদো নিজেই জিতবেন জানিয়ে লিওনেল মেসিকে গোপনে ফোন দিয়েছেন তিনি। এমটাই জানানো হয়েছে স্প্যানিশ গনমাধ্যম ‘ডন ব্যালন’র এক প্রতিবেদনে।
সর্বোচ্চ পাঁচটি ব্যালন ডি’অর জিতে শীর্ষে রয়েছেন মেসি। ২০১৭ সালে এ পুরস্কার জিতলে মেসিকে ছুঁয়ে ফেলবেন রিয়াল মাদ্রিদ সুপারস্টার রোনালদো।
রিয়াল মাদ্রিদকে ক্লাব বিশ্বকাপ, লা লিগা ও মর্যাদার চ্যাম্পিয়নস লিগ শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন রোনালদো। তাই এবার ব্যালন ডি’অরের জন্য ফেভারিট ভাবা হচ্ছে পর্তুগিজ তারকাকে। তবে স্প্যানিশ গনমাধ্যম ডন ব্যালনের প্রতিবেদনে জানানো হয়েছে আগে থেকেই নাকি বিজয়ী হিসেবে নিজের নাম জেনে গেছে রোনালদো। এটা জানাতে নাকি গোপনে মেসিকে ফোনও দিয়েছেন রোনালদো। আর এছাড়া পঞ্চমবারের মতো রোনালদো ব্যালন ডি’অর জয়ী হওয়ায় নাকি তাকে অভিনন্দন জানিয়েছে মেসি।
গত এক দশক ধরে মর্যাদার ব্যালন ডি’অর পুরস্কার নিজেদের মধ্যে ভাগাভাগি করছেন মেসি ও রোনালদো। তাদের ছাড়া সবশেষ ২০০৭ সালে এ পুরস্কার নিজের শোকেসে তুলেছেন ব্রাজিলিয়ান তারকা ফুটবলার কাকা।
চলতি মৌসুমে দারুণ ফর্মে মেসি। ব্যক্তিগত ষষ্ঠ ব্যালন ডি’অর জয়ের দৌড়ে রোনালদোর চেয়ে এবার অনেক এগিয়ে তিনি। চলতি মৌসুমে ১৭ ম্যাচে ১৬ গোল করেছেন ফর্মে থাকা মেসি। অন্যদিকে ১৩ ম্যাচে লা লিগায় মাত্র ১ গোলসহ রোনালদোর মোট গোল সংখ্যা ৮টি।