ঢাকাWednesday , 15 November 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বকাপের টিকিট নিশ্চিত অস্ট্রেলিয়ার

Link Copied!

স্পোর্টস ডেস্ক : আগামী বছর পর্দা উঠতে যাওয়া রাশিয়া বিশ্বকাপের টিকিট পেয়েছে অস্ট্রেলিয়া। বাছাইপর্বে আন্তর্মহাদেশীয় প্লে অফের ম্যাচে শক্তিশালী হন্ডুরাসকে হারিয়েছে তারা।
বুধবার এএনজেড স্টেডিয়ামে ফিরতি লেগে স্বাগতিক অধিনায়ক মাইল জেদিনাকের দুর্দান্ত হ্যাটট্রিকে হন্ডুরাসকে ৩-১ ব্যবধানে হারিয়েছে অস্ট্রেলিয়া। গত সপ্তাহে সান পেদ্রো সুলা স্টেডিয়ামে প্রথম লেগের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছিল। তবে ঘরের মাঠে হন্ডুরাসের বিপক্ষে বড় ব্যবধানের জয় দিয়ে বিশ্বকাপ নিশ্চিত করে সকারুরা।
গোলশূন্য প্রথমার্ধের পর চেনা দর্শকদের সামনে দুটি গোল পেনাল্টি থেকে আদায় করে নেন জেদিনাক। হ্যাটট্রিকের বাকি গোলটি ফ্রি কিক থেকে আদায় করেন অস্ট্রেলিয়া অধিনায়ক। সফরকারী হন্ডুরাসের হয়ে ইনজুরি সময়ে একটি গোলের শোধ দেন এলবার্তো এলিস।
এ নিয়ে টানা চতুর্থবারের মতো বিশ্বকাপের মূলপর্বে খেলার ‍সুযোগ পেল অস্ট্রেলিয়া। এবার রাশিয়া বিশ্বকাপের টিকিট পেতে বেশ কষ্ট করতে হলো তাদের। বাছাইপর্বে প্লে অফের প্রথম ম্যাচটি গোলশূন্য ড্র হওয়ায় ঘরের মাঠে ফিরতি লেগ নিয়ে আত্মবিশ্বাসী ছিল তারা। ফিরতি লিগে বড় ব্যবধানে জিতেই স্বপ্নের বিশ্বকাপের টিকিট পেল টিম কাহিল-জেদিনাকরা।