ঢাকাWednesday , 15 November 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সুন্দরবনে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

Link Copied!

বাগেরহাট সংবাদদাতা : সুন্দরবনে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ বনদস্যু আব্বাস বাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন। বুধবার সকালে সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের বলেশ্বর নদের কাতলার খাল এলাকায় এই বন্দুকযুদ্ধ হয়।
নিহতরা হলেন- আব্বাস বাহিনীর সেকেন্ড ইন কমান্ড ইউসুফ ফকির ও সদস্য রুহুল আমিন। তবে এদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
র‌্যাব-৮ এর অধিনায়ক উইং কমান্ডার হাসান ইমন আল রাজীব এই প্রতিবেদককে বলেন, গত প্রায় ১৫ দিন ধরে সুন্দরবন ও বঙ্গোপসাগরের বিভিন্ন এলাকায় দলছুট কিছু জলদস্যু ও বনদস্যু বাহিনীর সদস্যরা সংগঠিত হয়ে জেলেদের অপহরণ করে মুক্তিপণ আদায় করছিল। র‌্যাব তাদের ধরতে অভিযান অব্যাহত রাখে।
আজ সকাল পৌনে ৮টার দিকে সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের বলেশ্বর নদের কাতলার খাল এলাকায় ৮/১০ জনের একটি দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবর পেয়ে র‌্যাব অভিযানে যায়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তারা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়। সকাল পৌনে ৮টা থেকে প্রায় সাড়ে ৮টা পর্যন্ত উভয়পক্ষের মধ্যে গোলাগুলি চলার এক পর্যায়ে বনদস্যুরা বনের গহীনে পালিয়ে যায়। পরে র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে দুজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে। এ সময় দেশি বিদেশি সাতটি অস্ত্র ও ১২৪টি গুলি উদ্ধার করা হয়।
বন্দুকযুদ্ধ থামার পর মাছধরা জেলেরা ঘটনাস্থলে এসে নিহত দুজনকে বনদস্যু আব্বাস বাহিনীর সদস্য বলে শনাক্ত করেন।
হাসান ইমন আল রাজীব আরো বলেন, বন ও সাগরের ওপর নির্ভরশীল পেশাজীবীদের সুরক্ষা দিতে র‌্যাব দীর্ঘদিন ধরে কাজ করছে। আমাদের অভিযানের কারণে তারা বর্তমানে অনেকটাই কোনঠাসা। কিছু দলছুট বনদস্যুরা সংঘবদ্ধ হয়ে জেলে, বাওয়ালী ও মৌয়ালদের অপহরণ করে মুক্তিপণ আদায়ের চেষ্টা করছে।